সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

প্রিয়জন হারানোর কষ্টে শোকাহত রোনালদো

অনলাইন ডেস্ক :

জীবনে চলার পথে পাওয়া ঘনিষ্ঠ বন্ধুদের একজনকে হারিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রিয়জন হারানোর কষ্ট ছুঁয়ে গেছে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে। ইনস্টাগ্রামে সোমবার ছবিসহ একটি পোস্ট দিয়ে নিজের আবেগ প্রকাশ করেন সময়ের সেরা ফুটবলারদের একজন রোনালদো। স্বদেশি ফুটবলার জোসে সেমেদোর সঙ্গে অনেক দিনের বন্ধুত্ব রোনালদোর। বন্ধুর স্ত্রী সোরাইয়ার সঙ্গেও দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল এই তারকার। গত সপ্তাহে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন সেমেদোর স্ত্রী। ইন্সটাগ্রামে বন্ধু ও বন্ধু-পত্নীর সঙ্গে নিজের পরিবারের একটি ছবি দিয়ে মনের কষ্ট প্রকাশ করেছেন রোনারদো। “এমন কিছু মুহূর্ত আছে, যখন ফুটবলসহ সবকিছুই পেছনে পড়ে যায়। গত সপ্তাহে, অপ্রত্যাশিতভাবে একজন অসাধারণ মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের প্রিয় সোরাইয়া, একজন দারুণ মা এবং আমার জীবনে পাওয়া সেরা বন্ধুদের একজনের স্ত্রী।” “আমার ভাই জোসে সেমেদো ও তার পুরো পরিবারের ব্যথা কোনো কিছুতেই কমবে না। তবে আমরা বরাবরের মতো আজকেও একসাথে আছিৃরেস্ট ইন পিস, আমার বন্ধু। আমরা তোমাকে কখনো ভুলব না।”