সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত; আহত-২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ইট বহণকারী ট্রাক্টর উল্টে চা শ্রমিক শান্ত মহালী (১৯) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাক্টর চালক মামুন আহমেদ ও অসীম রোজারিও। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলা এলাকার পাহাড়ের গোড়ায়। নিহত শান্ত মহালী মাধবপুর ইউনিয়ন এর পাত্রখোলা বাজার লাইন এলাকার চা শ্রমিক মংলু মহালীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের খ্রিস্টান টিলার জন রোজারিও বাড়ির কাজের জন্য পাশ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের গংগানগর জসিম ব্রিকস ফিল্ড থেকে ইট ক্রয় করা হয়। বিকেলে ব্রিকস ফিল্ডের ম্যানেজার তাদের দুটি গাড়ি দিয়ে ইট পাঠায় খ্রিষ্টান টিলায় জন রোজারিও এর বাড়িতে। সামনের ট্রাক্টরে ছিল জন রোজারিও এর ছেলে অসীম রোজারিও এবং চা শ্রমিক শান্ত মাহালী। ট্রাক্টরটি খ্রিষ্টান টিলার উঁচু পাহাড় বেয়ে নিচে নামার সময় ব্রেক ফেল করে ইঞ্জিন থেকে বডি ছিটকে পরে উল্টে গেলে ইটের নিচে চাপা পড়ে শান্ত মাহালী। পেছনের গাড়ির লোকজন এসে ইটের নিচ থেকে শান্তকে বের ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইটের আঘাতে তার মাথার পেছনে মারাত্মক জখমের কারণেই সে ঘটনাস্থলেই মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ট্রাক্টর থেকে বডি আচড়ে পরলে ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ডোবায় পরে গিয়ে পড়ে। এতে ট্রাক্টরের চালক মামুন আহমেদ ও জন রোজারিও এর ছেলে অসীম রোজারিও আহত হলে তাদেরকে উদ্ধার করে।