সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন, আরেক ভাই হাসপাতালে

পাবনা প্রতিনিধি  :
পাবনার ঈশ্বরদী উপজেলায় ঘর নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে। এতে জিপু সরদার(৩০) নামের এক ভাই নিহত হয়েছেন। অপর ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিপু সরদার (৩০) কৈকুন্ডা গ্রামের রিকাত আলী সরদারের ছেলে। অপর ভাই মনিরুল সরদারকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জিকু অবিবাহিত আর মনিরুল এক সন্তানের জনক। সম্প্রতি তারা একসঙ্গেই বাড়ি নির্মাণ শুরু করেছেন। সেই বাড়ির রুম নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এনিয়ে আজ সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুল ও তার স্ত্রী-সন্তানের সঙ্গে মারামারিতে জরিয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হলে‌ দুই ভাইই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জিকুর মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমরা (পুলিশ) ঘটনাস্থলে আছি। আমরা কাজ করছি। তদন্তসাপেক্ষে ঘটনার বিস্তারিত বলা যাবে।