সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাট পৌরসভার লিজকৃত দোকান সমূহের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পৌরসভার লিজকৃত দোকান সমূহের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
রোববার (২০ এপ্রিল) সকালে জয়পুরহাট পৌরসভার অধীন ব্যবসায়ীরা  দোকান পাট বন্ধ করে কমপ্লিট সাটডাউনের মাধ্যমে রেলগেইট এলাকা থেকে  বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
এসময় বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার নিয়ন্ত্রণাধীন সকল মার্কেট ব্যবসায়ী সমিতির আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু, ওবাইদুর রহমান বাবু, উপদেষ্টা শাহজাহান আলী প্রমুখ।
বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে পৌরসভার অধীনে ব্যবসা প্রতষ্ঠানে ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে পৌরসভার কর্তৃপক্ষ কয়েকগুন ভাড়া বৃদ্ধির নোটিশ দিয়েছেন।
এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।