সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হারুন মিয়া (৪৫) কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। হারুন ওই বাসায় হারুন ভাড়া থাকতেন।

সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিং এ বলেন, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুনকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত হারুন কোথায় থেকে ইয়াবা কিনে সখীপুরে বিক্রি করতেন তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। হারুনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।