সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাবুগঞ্জে খাল খননের মাটি বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ লক্ষ টাকা জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে রাজারবের খালটি পুনঃ খনন কাজের মাটি চুরি করে বিক্রির দায়ে মান্নান হাওলাদার নামের একজনকে  ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্নার ভ্রাম্যমাণ আদালতে মান্নান হাওলাদারকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। নির্বাহী হাকিম কামরুন্নাহার তামান্না জানান, বাবুগঞ্জে রাজারবের খালটি পুনঃ খনন কাজ চলমান রয়েছে।
খননযন্ত্র দিয়ে খালের মাটি স্তুপ করে রাখা হয়েছে দুই পাড়ে। একটি চক্র সেই মাটি চুরি করে অন্যত্র বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে  ঘটনাস্থলে এসে মান্নান হাওলাদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মোতাবেক মান্নানকে তিন লক্ষ টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে এয়ারপোর্ট থানার একটি পুলিশ টিম সার্বিক সহায়তা করেন।