সাম্প্রতিক
জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলো অনুদান চায়, ঋণ নয় বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের প্রতি ডা. জুবাইদার আহ্বান রমজানে টিসিবির পণ্য বিক্রি নিয়ে সুখবর নাশকতার অভিযোগে ঢাবির ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নিউমোনিয়ায় দেশে প্রতিদিন ৭৩ শিশু মারা যায় মোবাইল কোর্টের কার্যক্রমে ভিডিও ধারণ ও প্রচারে মিডিয়া সেল গঠনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের ককটেল আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী অভিশংসন প্রস্তাব ব্যর্থ, হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা হামজা-ফারহানদের গোলবন্যার রাত, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ
Skip to content

সিলেটে মে দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেট অফিস: সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে সভায় সিলেটে জাতীয় অনুষ্ঠানসূচির সাথে মিল রেখে ১ মে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে নগর প্রদক্ষিণ করে রিকাবিবাজার পয়েন্টে কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
জেলা প্রশাসন, হোটেল শ্রমিক ইউনিয়ন, ইসলামিক শ্রমিক আন্দোলন, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন, ট্রেড ইউনিয়ন সংঘ, চা শ্রমিক ইউনিয়ন, শ্রমিকদল, মহিলা শ্রমিকদল, বিদ্যুৎ শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠন এ র‌্যালিতে অংশগ্রহণ করবে। র‌্যালি শেষে কবি নজরুল অডিটোরিয়ামে এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হবে।
জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপক নিশাত কোরেশী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম) মুহিদুর রহমান খাঁন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আমীর হোসেন খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা, জেলা ক্রীড়া বিষয়ক কর্মকর্তা মো. নূর হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।