সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বাবুগঞ্জে খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে সন্ধ্যা নদীর সংযোগ খাল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। গতকাল সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খলিফা বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদীর খালের পুরাতন লোহার ব্রীজের খুটির সাথে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, কয়েক দিন আগেই ওই নারী মারা গেছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা মহিলার লাশ দেখেন স্থানীয়রা। পরে সে বিষয়টি স্থানীয়রা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের সাথে একটি সাইট ব্যাক ও জামা পাওয়া যাই। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। লাশটি সনাক্ত করা সম্ভব না হওয়ায় স্থানীয় ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান সেলিম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। লাশটি সনাক্তে সকলের সহযোগিতা কামনা করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মোঃ লুৎফর রহমান সেলিম বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেছেন।