সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জৈন্তাপুরে নৌকা ডুবিতে পাথর শ্রমিক নিঁখোজ 

সিলেট অফিস: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারী ঝঁড়ের কবলে পড়ে নৌকাডুবিতে ১ শ্রমিক নিখোঁজের ঘটনা ঘটে।
নিঁখোজ হওয়া ওই ওই শ্রমিকের নাম জুয়েল আহমেদ দিলু (২৮)। নিখোঁজ দিলূ উপজেলার নিজপাট ইউনিয়নের রুপচেং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫শে এপ্রিল)  রাত ৯ঘটিকায় শ্রীপুর পাথর কোয়ারীর পাথর আনতে গিয়ে নিখোঁজ হন। ১২৮০ নং মেইন পিলারের সন্নিকটে রুবেল নামে অপর ১শ্রমিকের সাথে পাথর ভর্তি নৌকা নিয়ে ফিরে আসার পথে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। রুবেল সাঁতার কেটে তীরে উঠে দিলুকে ডাক দিলে ২বার ডাকে সাড়া দেয়। তৃতীয় ডাকে আর কোন সাড়া দেয় নি দিলু। পরের দিন শনিবার সকালে রুবেল ১২৮০ নং সীমান্তবর্তী পিলারের নিকট দিলুর
খোঁজে গিয়ে তার ব্যবহারীত বাটন মোবাইলটি পড়ে থাকতে দেখে।
শনিবার বিকেল পর্যন্ত দিলুর পরিবারের সদস্যরা তার কোন সন্ধ্যান পায় নি। এদিকে দিলু আত্মীয় স্বজন তার সন্ধানে শ্রীপুর কোয়ারী এলাকায় অবস্থান করছিলো।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র উপ-অধিনায়ক মেজর মো নুরুল হুদা জানান, শ্রমিক নিঁখোজের বিষয়টি স্থানীয় ভাবে বিজিবির নিকট এসেছে। নিখোঁজের বিষয়ে অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।