সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

বড়লেখায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব গ্রেফতার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহতাব উদ্দিন মাতাইকে (৬২) বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। তিনি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব-শংকরপুর গ্রামের মৃত জইন উদ্দিনের ছেলে।

থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, একটি রাজনৈতিক মামলায় দাসেরবাজার ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন মাতাবকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।