সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মুক্ত গণমাধ্যম মঞ্চের নির্বাহী কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক

জুলাই শহীদ, জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী গণমাধ্যমকর্মীদের প্ল্যাটফর্ম ‘মুক্ত গণমাধ্যম মঞ্চ’র নির্বাহী কমিটি পুনর্গঠন হয়েছে। ২৭ এপ্রিল রবিবার ঢাকার একটি রেস্তোরাঁয় এক সাধারণ সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে সভাপতি সৈয়দ শিমুল পারভেজ, নির্বাহী পরিচালক/মুখপাত্র, মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার ও আবদুর রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- মুখ্য সংগঠক আক্তারুজ্জামান, বিভিন্ন বিভাগীয় পরিচালক বৃন্দের মধ্যে রয়েছেন, অর্থ বিভাগে রাশেদ মামুন, অফিস বিভাগে এসএম নাসিম, প্রশিক্ষণ বিভাগে মুসা আল আশয়ারী, প্রচার বিভাগে রাজিব হোসেন, নিরাপত্তা ও সার্বভৌম বিভাগে আবদুর রহমান, গণমাধ্যম পর্যবেক্ষণ ও জনসংযোগ বিভাগে ফাহিম আহমেদ বিজয়, আর্কাইভ ও তথ্য সংরক্ষণ বিভাগে মঈন মোশাররফ, সমতা ও সমন্বয় বিভাগে সাইফুল ইমদাদুল, পরিকল্পনা বিভাগে রহমতুল্লাহ মিয়া, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফারুক আস্তানা, মানবসম্পদ উন্নয়ন বিভাগে নুরুন্নাহার চৌধুরী কলি, সংস্কৃতি বিভাগে নিথর মাহবুব, আইন ও কল্যাণ বিভাগে আব্দুল হাকিম, তথ্য ও প্রযুক্তি বিভাগে তাওসিফ মাইমুন,সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ বিভাগে মোঃ ইলিয়াস হোসেন ও কর্মসূচি বাস্তবায়ন বিভাগে আলেয়া আলো।

নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন, মাহফুজ উদ্দিন খান, মাহমুদুল হাসান সবুজ ও মোঃ নাঈম।
সভার সমাপনীতে মুক্ত গণমাধ্যম মঞ্চের অসুস্থ সাধারণ সম্পাদক আবদুর রহীমের সুস্থতা কামনা করা হয়।