সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

মৌলভীবাজারে ধরা পড়েছে বিরল প্রজাতির সোনালী রঙের কৈ মাছ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর গ্রামে কালীপ্রসাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির তরফদারের বাড়ির পুকুরে ধরা পরেছে বিরল প্রজাতির সোনালী রঙ্গের দৃষ্টি নন্দন একটি কৈ মাছ।

জানা যায়, বৃষ্টির সময় বিরল প্রজাতির দৃষ্টি নন্দন এই কৈ মাছটি পুকুর থেকে উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলে। তখন আব্দুল মুক্তাদির তরফদারের ছেলে ইমন তরফদার দেখতে পেয়ে বিরল প্রজাতির সোনালী রঙ্গের দৃষ্টি নন্দন এই কৈ মাছটিকে ধরে নিয়ে আসেন। এই খবরটি ছড়িয়ে পরলে কৈ মাছটি দেখার জন্য উৎসুক লোকজন ও আত্মীয় স্বজনেরা তাদের বাড়িতে আসেন।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইমন তরফদার একটি এ্যাকুরিয়ামে মাছটিকে খুব যত্নের সাথে রেখেছেন। তাঁর সাথে আলাপ কালে তিনি জানান, দুই দিন আগে বৃষ্টির সময় মাছটি পুকুর থেকে পারে উঠে যায়। তখন আমি মাছটি দেখতে পেয়ে ধরে আনি। বর্তমানে একটা এ্যাকুরিয়ামে খাবার দিয়ে রেখেছি। মাছটির পেটে ডিম রয়েছে। যদি মৎস্য অফিস মাছটি নিয়ে বাচ্চা ফোটানোর ব্যবস্থা করতো তাহলে হয় তো সোনালী রঙ্গের নান্দনিক এই কৈ মাছের জাত বৃদ্ধি পেত।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সহিদুর রহমান সিদ্দিকী বলেন অনেকগুলো মাছের মধ্যে ২/১ টি এরকম হতেই পারে। জেনেটিক কারণে এগুলো এমন হয়ে থাকে।

মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আরিফ হোসেন বলেন এটি আমাদের দেশিও কই মাছই। জেনেটিক্যালি কারণে অনেকগুলো মাছের মধ্যে হঠাৎ দু’একটা এমন হয়ে যায়। তবে এটি নতুন কোন জাত নয়। প্রজনন সম্পর্কে তিনি বলে আমাদের এরকম কোন ব্যবস্থা নেই।