সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

হেরে গেলেন পাইলট, পেয়েছেন মাত্র ২ ভোট

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। দেশকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। কিন্তু বিসিবির পরিচালক পদে প্রথম নির্বাচনে নেমে ব্যর্থ হয়েছেন সাবেক এই অধিনায়ক। মাত্র দুই ভোট পেয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। রাজশাহী বিভাগের একটি পরিচালক পদে খালেদ মাসুদ পাইলট ও সাইফুল আলম স্বপন লড়াই করেন। এই বিভাগে ৯ ভোটের মধ্যে পাবনার কাউন্সিলর স্বপন পেয়েছেন ৭ ভোট। আর পাইলট পান মাত্র ২ ভোট। নির্বাচনে হেরে হতাশ পাইলট বলেন, ‘আমি আগেই বুঝতে পেরেছিলাম এমন কিছু হবে। আমার স্বপ্ন ছিল বিসিবির পরিচালক হওয়ার। ভালো কিছু করব এমন আশা ছিল। কিন্তু তা হয়নি। আশা করছি ভবিষ্যতে সাফল্য পাব।’ এদিকে বিসিবিতে ২৫ জন পরিচালকের পদ থাকলেও ২৩ পদে নির্বাচন হয়ে থাকে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন মনোনীত হন। এবার মনোনীত হয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস। ২৩ পদের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এখন ১৬ পদে নির্বাচন হয়।