সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সখীপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে কাজলী বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কাজলী বেগম ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।

কাজলী বেগমের পরিবারের সদস্যরা জানান, কাজলী বেগম শনিবার সকালে পানি আনতে ঘরের পাশে নলকূপে যান। সেখানে একটি সাপ তাঁর বাঁ হাতে ছোবল দেয়। এতে তাঁর দুই আঙুলে বিষধর সাপের দাঁতের চিহ্ন বসে যায়। এ সময় তিনি চিৎকার করে বিষয়টি ছেলেকে জানান। ছেলে তাঁর মাকে নিয়ে দেড় ঘণ্টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।

ছেলে হোসেন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মা পানি আনতে গিয়েছিল। চিৎকার শুনে দৌড়ে গিয়ে আমি সাপ দেখতে পারি নাই। হাতে চিহ্ন দেখে দ্র“ত তাঁকে হাসপাতালে নিয়ে যাই। তারপরও মাকে বাঁচাতে পারলাম না।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী মারা গেছেন। তাঁর বাঁ হাতের দুটি আঙুলে ক্ষতচিহ্ন দেখে বিষধর সাপের কামড় বলেই মনে হয়েছে। বিষয়টি থানায় জানিয়ে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’