সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সিলেট থেকে সরাসরি মদিনায় প্রথম হজ ফ্লাইট বুধবার

এস এ শফি, সিলেট: সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মদিনার উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে আগামী ১৪ মে (বুধবার) । ওই দিন বিকেল ৫টা ২৫ মিনিটে ৪১৮ জন হজ যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনায় পৌঁছাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি) একটি ফ্লাইট।
বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আগামী বুধবার প্রথম ফ্লাইট সরাসরি সিলেট থেকে মদিনা যাবে। তবে সরাসরি মদিনায় না গিয়ে  সিলেট-জেদ্দা রুট হয়ে মদিনায় পৌঁছাবে ফ্লাইটটি ।’
হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে প্রায় দুই হাজার ৮০০ হজযাত্রী সৌদি আরব যাবেন। আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট থেকে আরও চারটি ফ্লাইট সরাসরি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
হাব সূত্রে আরও জানা যায়, এবারও ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় অধিকাংশ হজযাত্রীর ইমিগ্রেশন প্রক্রিয়া বাংলাদেশে সম্পন্ন হবে। তবে সিলেট থেকে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হবে সৌদি আরবেই।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিলেট অঞ্চলের হজযাত্রীদের ভোগান্তি কমাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাব ও বিমানের তথ্যমতে, এ বছর দেশের অন্যান্য এলাকার যাত্রীরা ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন করে সৌদি আরব যাবেন। তবে বুধবারের প্রথম ফ্লাইটে যাত্রীদের ইমিগ্রেশন হবে সিলেট বিমানবন্দরেই।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী পরিবহন ও ইমিগ্রেশন কার্যক্রম নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।