সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইনজুরির কারণে দেশে ফিরলেন তামিম

অনলাইন ডেস্ক :

চোট কাটিয়ে উঠতে না উঠতে আরেকটি চোটে পড়তে হলো তামিম ইকবালকে। তাই নেপালে চলমান এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) না খেলে দেশে ফিরে এলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। ইপিএলের এলিমিনেটর ম্যাচে কাঠমান্ডু কিংস একাদশের বিপক্ষে খেলতে নেমে আঙুলে চোট পান তামিম। আঙুল ফুলে যাওয়ায় ঝুঁকি না নিয়ে দেশে ফিরে এসেছেন তামিম। তামিম বলেন, ‘বৃহস্পতিবার সকালের ফ্লাইটে দেশে ফিরেছি। শেষ ম্যাচে আঙুলে ভালোই চোট লেগেছে। এখন ফুলে গেছে। সাবধানতার জন্য মনে হয়েছে না খেলাটাই ভালো হবে।’ দেশে ফিরেই বনানীর এক হাসপাতালে স্ক্যান করান তামিম। রিপোর্টে আঙুলে চিড় ধরা পড়েছে। সুস্থ হতে লাগবে কমপক্ষে তিন সপ্তাহ। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর বিশ্রামে যান তামিম। হাঁটুর চোট কাটিয়ে উঠতে তামিমের প্রয়োজন ছিল ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া। স্বভাবতই তাকে নিয়েই বিশ্বকাপ পরিকল্পনা সাজিয়েছিল বাংলাদেশ। তবে তামিম নিজ থেকেই বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান। এরপর ফেরার মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন ইপিএলকে। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন পাঁচটি ম্যাচ, এর মধ্যে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন চারটি ম্যাচে।