সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ ৪ মাদককারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র‌্যাবের পৃথক পৃথক অভিযানে অবৈধ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০৪ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন লীপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে মনজু হাসান, মৃত আব্দুর রশিদের ছেলে মাসুদ রানা, আত্রাই থানাধীন সাহেবগঞ্জ এলাকার মৃত রফিক প্রামাণিকের ছেলে সুরুজ প্রামাণিক এবং একই এলাকার জাহাঙ্গীর মন্ডলের ছেলে হিরু মন্ডল।

আজ দুপুরে র‌্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানাধীন পশ্চিম রামচন্দ্রপুর এলাকা থেকে ৯০ পিস ০২ জন এবং আটাপাড়া এলাকা থেকে ২৮ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২জন মোট ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব-৫।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে।

তারা আরো জানান, মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।