সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

পাবনায় ওষুধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে মানববন্ধন হয়েছে

পাবনা প্রতিনিধি :  বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ চার দফা দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে)  সকালে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির জেলার শাখার আয়োজনে পাবনা  প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী  এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা চার দফা তুলে ধরেন, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। ওষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থাপন করা। ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ওষুধ সরবরাহ বন্ধ করা। এই চারটি দাবি মানে না হলে জেলা শহরের সকল ওষুধের দোকান ধর্মঘট ও হরতাল কর্মসূচির হুঁশিয়ারী দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির জেলার শাখার (বিসিডিএস) সভাপতি এফএম হুমায়ুন কবির খোকন,  সিনিয়র সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু, সহ- সভাপতি তারেক ইবনে আনসার।