সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গোলাপগঞ্জে লেকভিউ গার্ডেন পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব

সিলেট অফিস:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামে অবস্থিত লেকভিউ গার্ডেন পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের উপকর অধিশাখার যুগ্মসচিব মো. জসিম উদ্দিন।

শনিবার (২৮ জুন) দুপুরে যুগ্মসচিব মো. জসিম উদ্দিন লেকভিউ গার্ডেন পরিদর্শন করেন।পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার পাল, গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম এবং উপজেলা কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা মসরুর রহমান।

অতিথিরা বাগানের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে আনারস, কমলা, মাল্টা, লেবুসহ নানা জাতের ফলদ বৃক্ষ দেখে সন্তোষ প্রকাশ করেন। গার্ডেন পরিচালনায় যুক্ত আনোয়ার হুমায়ূন ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্প্রসারণ উদ্যোগ সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন।

পরিদর্শন শেষে যুগ্মসচিব লেকভিউ গার্ডেনের সম্ভাবনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সরকারি উদ্যোগে বিভিন্ন জাতের চারা সরবরাহের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি গার্ডেনটিকে একটি দৃষ্টিনন্দন ও সম্ভাবনাময় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী ইমরান আহমদসহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, সবুজে ঘেরা ১২০০ শতক জমির উপর নির্মিত লেকভিউ গার্ডেনের যাত্রা শুরু হয় ২০২৫ সালের মার্চ মাসে। ২০২৬ সালের জুলাই মাসে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান গোলাপগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্য ও পারিবারিক আনন্দ উপভোগের এক অনন্য ঠিকানা হিসেবে এটি গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।