সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি: আমীর খসরু

সিলেট অফিস:

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি সরকার তথ্যপ্রযুক্তি খাতে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বিশেষ করে এসএসসি পাস তরুণ-যুবকদের জন্য আইটি খাতে চাকরির সুযোগ তৈরি করা হবে।

শনিবার (২৮ জুন) সকালে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সিলেট বিজনেস ডায়ালগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু আরও বলেন, ব্যবসাকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। বিএনপি সরকার প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্য উন্নয়নে কাজ করবে। কৃষিতে বিনিয়োগ উৎসাহিত করা হবে এবং কৃষিপণ্য রপ্তানির সুযোগ তৈরি করা হবে।

তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশের অর্থনৈতিক সৃজনশীলতা ধ্বংস করা হয়েছে। এখন আর পুরনো ধাঁচের রাজনীতি চলবে না, দেশের জনগণের মানসিকতা বদলেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসদ আজিম ও কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মী ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।