সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

গঙ্গাচড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. কারিমুল এহসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার নাঈম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা তাজ উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার আতাউর রহমান, কৃষাণী লাভলী আক্তার, রুপালী নার্সারীর আলা মিয়া প্রমূখ।

মেলায় প্রধান অতিথি ও উপজেলা কৃষি অফিসকে সম্মাননা স্বারক প্রদান করা হয় এবং কন্দাল ফসল ও ভার্মি কম্পোস্ট স্টলে দেওয়া সফল কৃষক-কৃষাণীসহ কন্দাল ফসলের ও ভার্মি কম্পোস্ট এর স্টল দেয়াকারীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া রুপালী নার্সারীর মালিক আলা মিয়া অতিথিসহ উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন এবং কৃষক-কৃষাণীকে জাত নিম গাছের চারা উপহার দেন। অতিথিবৃন্দ সম্মিলিতভাবে নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে কৃষিকে সমৃদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য পরামর্শ দেন।