সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শাহরাস্তিতে চলাচলের রাস্তা বন্ধ: সংখ্যালঘু ও মুসলিম পরিবারসহ এলাকাবাসীর মানবেতর জীবন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাগৈ দক্ষিণ পাড়ায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ৪টি হিন্দু ও ৩টি মুসলিম পরিবার। রাস্তা বন্ধের ঘটনায় স্থানীয়দের জীবনযাত্রা থমকে গেছে।

ভুক্তভোগী স্বপ্না রানী, মৃত মরণ চন্দ্র দেবনাথের স্ত্রী, শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, মৃত মোহাম্মদ আলীর সন্তানদের প্রভাব খাটিয়ে ওই এলাকার প্রধান চলাচলের পথটি জবরদস্তি বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্তর দেবনাথ জানান, “আমাদের পূর্ব পুরুষের সময় থেকেই এই পথ দিয়েই চলাচল করে আসছি। হঠাৎ মোহাম্মদ খাজার নেতৃত্বে বাঁশ ও মাটি ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।”
একই অভিযোগ করেন ওমর ফারুক, যিনি জানান, “মোহাম্মদ খাজা ত্রাস সৃষ্টি করে এলাকা ছাড়লেও তার বোন মানছুরা বেগম কিসেম ও জোসনা বেগমের সহায়তায় রাস্তাটি এখনো বন্ধ।”

অভিযুক্তদের পক্ষ থেকে মানছুরা বেগম দাবি করেন, “বিতর্কিত জায়গাটি তাদের ক্রয়কৃত সম্পত্তি এবং কাউকে চলাচলে বাধা দেওয়া হয়নি।”

স্থানীয়রা জানান, এ রাস্তাটিই ছিল স্কুলগামী শিশু, রোগী ও বৃদ্ধদের একমাত্র ভরসা। এখন বাধ্য হয়ে বিকল্প অসমান পথে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন সবাই।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, “অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী দ্রুত রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে আর কেউ এভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে।