সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাবনা মানসিক হাসপাতালে ৯ দালালের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি :
পাবনা মানসিক হাসপাতালে দালাল মুক্ত করতে অভিযান চালানো হয়েছে। অভিযানে সেখান থেকে ৯ জন দালালকে আটক করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআইয়ের সহযোগিতা রবিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এই অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুরের গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে মো. মুকাররম (৫০), মুনসুর আলীর ছেলে জহুরুল ইসলাম(৪২), ইসলামপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে মো. হালিম (৪০), আব্দুল লতিফ মন্ডলের ছেলে মানিক মণ্ডল (২৪), হেমায়েতপুর গ্রামের মৃত সামাদ শেখের মোঃ শফিকুল(৫৫), শহিদের ছেলে ছাবিত(১৯),মো. মুনজিরের ছেলে মো. মুন্নাফ (৩১), বুদের হাট গ্রামের শহিদুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের মৃত ইসরাইলের ছেলে আলমগীর হোসেন(৩৫)।
এনএসআই ও পুলিশ জানায়, দালালের কাছে প্রায় জিম্মি ছিল মানসিক হাসপাতাল। দূরদূরান্ত থেকে আসা রোগারা দালালদের খপ্পরে পরে নানাভাবে হয়রানি হচ্ছিল এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় হাতেনাতে তাদের আটক করা হয়েছে। পরে‌

বিষয়টি নিশ্চিত করে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। পরে সদর এসিল্যান্ড ও এনএসআইয়ের মাধ্যমে তাদের কারাদণ্ড দেয়া হয়। আমরা শুধু সহযোগিতা করছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।