সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে ট্রাইকোগ্রামা পোকা লালন ও ব্যবহারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো:

রংপুরের বুড়িরহাটে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে পাঁচ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার এ কর্মশালার আয়োজন করে বিএআরআই ও ইন্টারন্যাশনাল অটোনমিক ইনস্টিটিউশন ফর উইমেন অ্যান্ড অর্গানাইজেশন (আইএআইডব্লিউও)-এর যৌথ অর্থায়নে।

প্রশিক্ষণের বিষয় ছিল—”পরজীবী উপকারী পোকা ট্রাইকোগ্রামার লালন ও ব্যবহারের কৌশল”, যার মাধ্যমে ক্ষতিকর লেপিডোপটেরান শ্রেণির পোকা দমন করা সম্ভব। ট্রাইকোগ্রামা একটি উপকারী পরজীবী পোকা যা প্রাকৃতিকভাবে ফসলের ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএআইডব্লিউও-এর আন্তর্জাতিক প্রতিনিধি ড. বেলিন্ডা মেরী নোলস, ড. ডার্ক ব্যবেনড্রিয়ার, মেইসি রোস মরিস এবং বাংলাদেশ প্রতিনিধি ড. মুহাম্মদ সালেহ আহমেদ।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের কীটতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত এবং রংপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মুহাম্মদ কামরুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৫০ জন বৈজ্ঞানিক কর্মকর্তা অংশ নিয়েছেন। বক্তারা বলেন, ট্রাইকোগ্রামা পোকার ব্যাপক উৎপাদন ও মাঠ পর্যায়ে ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি নিশ্চিত করা সম্ভব হবে। এতে কৃষকেরা রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে ফসল উৎপাদনে নতুন দিগন্তের সূচনা করতে পারবেন।