সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি:
৪৫ বছরের বৈষম্যের অবসান ও চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা চিকিৎসকরা (উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার)।

সোমবার (৩০ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুন্না মানববন্ধনে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো তাদেরও ১০ম গ্রেডে উন্নীতকরণ, পদোন্নতির সুযোগ, ‘ডিপ্লোমা চিকিৎসক’ উপাধির স্বীকৃতি, শূন্য পদে নিয়োগ, সরকারী-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি এবং বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে।