সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুর সীমান্তে পাচারকালে ২৭৬ বোতল মদ জব্দ

জেলা প্রতিনিধি, শেরপুর:

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নেন অধীনস্থ হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অভিনব কায়দায় ভারতীয় মদ পাচারের চেষ্টা চালায় চোরাকারবারীরা।গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ২৭৬ বোতল ভারতীয় মদ জব্দ করে ।

বিজিবিসূত্রে জানা যায়, ৩০ জুন রবিবার ভোর আনুমানিক ৪ টা ৩০ মিনিটে হলদীগ্রাম বিওপির আওতাধীন সন্ধ্যাকুড়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা। বিজিবি আরও জানায় , চোরাকারবারীরা মদের চালান সীমান্ত এলাকা দিয়ে পাচারের চেষ্টা করছিল।টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়,ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান ,সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ও আন্তর্জাতিক সীমানা রক্ষায় টহল দল দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় কাজ করে যাচ্ছে।