সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’

 

ভারতের বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে প্রায় ২০০ জনকে বাংলাদেশিকে সীমান্তবর্তী অঞ্চলে নিয়ে আসা হয়েছে।

গুজরাটের ভাদোরদা থেকে ধরে আনা এসব মানুষকে গত বৃহস্পতিবার বিএসএফের হাতে তুলে দেয় ভারতীয় বিমানবাহিনী। ‘বাকি আনুষ্ঠানিকতা’ শেষে তাদেরকে ‘পুশইন’ করা হবে বাংলাদেশে।

গতকাল শনিবার (৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতীয় বিমানবাহিনীর এয়ারবাস এ৩২১ বিমানে তুলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে প্রথমে ভাদোরদা বিমানঘাঁটিতে আনা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই মানুষদের উত্তর পূর্বাঞ্চল এবং পশ্চিমবঙ্গে আনা হবে।

গুজরাট পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেছেন, যাদের সীমান্তবর্তী এলাকায় আনা হয়েছে তারা ‘নিশ্চিত বাংলাদেশি’। এদের মধ্যে কয়েকজনের আছেন বৈধ কাগজপত্র নেই। তাদেরও এ বিমানে করে সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, অবৈধ অভিবাসী শনাক্তে দুই মাস আগে গুজরাটে যে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছিল, তাতেই এসব মানুষকে আটক করা হয়। তাদেরকে একটি অস্থায়ী কেন্দ্রে রাখা হয়েছিল। ওই সময় থেকেই তাদের বাংলাদেশি হিসেবে দাবি করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

এনএনবাংলা/আরএম