সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইসরায়েলি বিমানবন্দরে হুথিদের হামলা

ইয়েমেনি হুথি যোদ্ধাদের 'জুলফিকার' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রর্দশনের ছবি/ ফাইল ফটো: এএফপি

 

ইয়েমেনি হুথি আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা ইসরায়েলের তেল আবিবের বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবং হামলার পর বেন গুরিওন বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) টেলিভিশন চ্যানেল আল মাসিরাহকে তিনি বলেন, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী ‘জুলফিকার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফো অঞ্চলের (তেল আবিব) বেন গুরিওন বিমানবন্দরে আক্রমণ করার সময় একটি উন্নত সামরিক অভিযান পরিচালনা করেছে। এবং অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে।

বৃহস্পতিবারের আগেও ইয়েমেন থেকে আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। ইয়াহিয়া সারি দাবি করেছেন, ৩০০টিরও বেশি ইসরায়েলি শহর এবং এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে, যার ফলে বাসিন্দারা আশ্রয় নিতে বাধ্য হন।

এনএনবাংলা/আরএম