সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা

এসএসসি পরীক্ষা ২০২৫ ব্যাচের অকৃতকার্য পরীক্ষার্থী দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষা চান/ ফাইল ফটো

 

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ।

এ দাবিতে আগামী সোমবার (১৪ জুলাই) ঢাকাসহ দেশের সব বিভাগের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) রাতে ‘এসএসসি পরীক্ষা ২০২৫ ব্যাচের অকৃতকার্য পরীক্ষার্থীবৃন্দের’ পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি তোলা এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা আরও বলেন, যেসব শিক্ষার্থী তিন বিষয়ের মধ্যে ফেল করেছেন, তাদের জন্য আগামী ১-২ মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে অধিকাংশই উত্তীর্ণ হবেন।

এতে করে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়া ও সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শুধুমাত্র এমসিকিউ অংশে ১-২ নম্বর কম থাকায় তারা অকৃতকার্য হয়েছেন। যদিও রচনামূলক অংশে তাদের নম্বর ৪০ থেকে ৫০-এর বেশি।

রচনামূলক ও এমসিকিউ আলাদা আলাদা পাসের নিয়মের কারণে এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তারা মনে করছেন, এ নিয়ম অমানবিক। শিক্ষাব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে।

এনএনবাংলা/আরএম