সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তারেক রহমানকে নিশ্চিহ্ন করার চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ ছবি: সংগৃহীত

 

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানকে নিশ্চিহ্ন করার চক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারেই সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে—বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া, সেই চক্রান্ত হচ্ছে—যে নেতা, যিনি উঠে আসছেন, যার সম্ভাবনা দেখা দিয়েছে, সেই তারেক রহমানকে নিশ্চিহ্ন করে দেওয়া।

আজ রোববার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে ‘তারেক রহমান; দ্য হোপ অব বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিদ্যমান পরিস্থিতির আলোকে বিএনপি মহাসচিব বলেন, আমরা শুধু লড়াই করেছি বিগত সময়গুলোতে। কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করার যে জ্ঞানটা, সেটা কিন্তু আমরা অনেকেই অর্জন করতে পারিনি। আজকে তা না হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে, সে কথাগুলো হয়তো শুনতে হতো না।

এ সময় সাইবার যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, এই জায়গাটায় কিন্তু আমরা দুর্বল। এই জায়গাটাকে সবল করতে হবে। এই জায়গায় তরুণদের আরও বেশি সামনে আসা দরকার। মেধার কোনো বিকল্প নেই। সেই মেধার জোরে আমাদের এগিয়ে যেতে হবে।

এনএনবাংলা/আরএম