সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফ্রান্স দলে করোনার হানা

অনলাইন ডেস্ক :

নেশন্স লিগের ফাইনালের আগে ফ্রান্স জাতীয় দলে হানা দিয়েছে করোনাভাইরাস। কোভিড-১৯ পজিটিভ হয়ে নেশন্স লিগের ফাইনাল থেকে ছিটকে গেছেন ফ্রান্স মিডফিল্ডার আদ্রিয়েন র‌্যাবিওট। তাকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। বিবৃতিতে বলা হয়েছে, র‌্যাবিওট ফাইনাল খেলতে দলের সঙ্গে তুরিন থেকে মিলানে যাবেন না। জুভেন্তাসের এই মিডফিল্ডারের শূন্যতা পূরণে নতুন কাউকে দলে ডাকেননি ফরাসি বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশ্যম। ফাইনালে তার জায়গায় খেলতে পারেন মোনাকোর মিডফিল্ডার অহেলিয়া শুমেনি। আগামী রোববার নেশন্স লিগের দ্বিতীয় আসরের শিরোপা লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সান সিরোয় বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। গত বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন র‌্যাবিওট। ৭৫তম মিনিটে তাকে তুলে নেন কোচ।