সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বক্তব্যের সময় মঞ্চে ঢলে পড়লেন জামায়াত আমির

অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাওয়ার মুহূর্ত, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ ছবি: সংগৃহীত

 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্যের মাঝে হঠাৎ মঞ্চে পড়ে যান। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে গিয়ে আবারও ঢলে পড়েন জামায়াতের আমির। এর কিছুক্ষণ পর তিনি সমাবেশ মঞ্চে বসেই বক্তব্য দেন।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতের ইসলামীর জাতীয় সমাবেশে বিকাল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ছবি: সংগৃহীত

এই বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, গরমের কারণে তিনি (জামায়াতের আমির) খানিকটা অসুস্থ হয়ে পড়েন। একটু পরে তিনি বসেই বক্তব্য দেন।

এর আগে তিনি বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব।

গরমে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গিয়েছিলেন দলটির আমির ডা. শফিকুর রহমান। একটু পরে তিনি বসেই বক্তব্য দেন / ছবি: সংগৃহীত

ডা. শফিকুর রহমান বলেন, আজকের সমাবেশের আয়োজন করতে গিয়ে, এখানে আসতে গিয়ে, এখানে এসে আমাদের তিন ভাই ইন্তেকাল করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাদের জান্নাত দিন। পরিবারকে ধৈর্য ধরার তাওফিক দিন।

এনএনবাংলা/আরএম