সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হলো র‍্যাপিড পাস

হাতিরঝিলে চলাচলকারী চক্রাকার বাসে এখন থেকে ‘র‌্যাপিড পাস’ কার্ড চালু হয়েছে। এর ফলে কোনো বাসে চড়ার সময় কার্ড পাঞ্চ করেই ভাড়া  পরিশোধ করা যাবে। র‌্যাপিড পাস চালুর ফলে যাত্রীরা এখন মেট্রোরেলের মতো হাতিরঝিলের বাসেও একই কার্ড ব্যবহার করতে পারবেন।

রোববার (২০ জুলাই)  হাতিরঝিলের এফডিসি কাউন্টারের কাছে চক্রাকার বাস সেবার কাউন্টারের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা বলেন, ‘পৃথিবীর কোনো দেশে টিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। বাসে কন্ডাক্টর ভাড়া আদায় করে না। বাংলাদেশে দেরিতে হলেও র‌্যাপিড পাসের মাধ্যমে ভাড়া দেওয়ার সুযোগ তৈরি হল।

তিনি আরও বলেন, ‘বাইরের দুনিয়ায় যেটা অনেকদিন আগে হয়েছে সেটাই আমরা চালু করতে চাই। আমাদের একটাই উদ্দেশ্য, তা হল সড়কে গতি বৃদ্ধি করা। যাতে মানুষের সময় কম লাগে।’

র‍্যাপিড পাস হল স্মার্ট কার্ডভিত্তিক একটি স্বয়ংক্রিয় ভাড়া সংগ্রহ ব্যবস্থা। বাংলাদেশে ২০১৭ সালে পরীক্ষামূলকভাবে কিছু গণপরিবহনে র‍্যাপিড পাসের মাধ্যমে ভাড়া নেওয়ার ব্যবস্থা চালু হয়। তবে এখনো তা বড় পরিসরে কাজে লাগনো যায়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী মো. খোদা বখস চৌধুরী ও শেখ মইনউদ্দিন। আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।