সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অর্থ সাহায্য চেয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর উধাও

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া হয়েছিল। কিন্তু ঘণ্টাখানেক পর সেই পোস্ট আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দুইটার পর ফেসবুকে পোস্টটি দেওয়া হয়। কিন্তু বিকাল তিনটার দিকে সেটি আর খুঁজে পাওয়া যায়নি।

ওই পোস্টে লেখা হয়, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।”

এরপর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল চলতি হিসাব নম্বরও দেওয়া হয়।

এই স্ট্যাটাস কেন দেওয়া হলো কিংবা কেন মুছে ফেলা হলো সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে।