সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা/ফাইল ফটো

 

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালা, তার স্ত্রী সবিতা আগরওয়ালা, তাদের ছেলে ইয়াশ আগরওয়ালা, মেয়ে আঁচল আগরওয়ালাসহ আরও চারজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

নিষেধাজ্ঞা জারি হওয়া অন্য চারজন হলেন—বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাবেক সভাপতি এনামুল হক খান, তার স্ত্রী শারমিন খান, তাদের ছেলে আলিফ ইমরান খান এবং মেয়ে লাবিবা নিসারাত খান।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য দিয়েছেন।

দুদকের উপপরিচালক রেজাউল করিম দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালা, বাজুসের সাবেক সভাপতি এনামুল হক দোলনের বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরাচালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। দিলীপ আগরওয়ালা বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন।

আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরাও বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।

বিচারক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই আদেশের একটি অনুলিপি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানোর নির্দেশ দেন।

এ ছাড়া বিচারক আদেশের অনুলিপি স্পেশাল ব্রাঞ্চের (ইমিগ্রেশন) স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ বরাবর পাঠাতে দুদককে নির্দেশ দিয়েছেন। যেন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা যায়।

গত বছরের ৪ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র‍্যাব। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার একাধিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন তিনি।

এ ছাড়া গত ১১ এপ্রিল বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এনএনবাংলা/আরএম