সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

৪৯ আরোহী নিয়ে রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

 

৪৯ আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সব আরোহী নিহত হয়েছেন। রাশিয়ার আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি হেলিকপ্টার থেকে বিমানের পোড়া ফিউসেলাজ দেখা গেছে।

বিধ্বস্ত বিমানটিতে ৪৯ জন আরোহী ছিলেন বলে আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ জানিয়েছেন। প্রাথমিক তথ্যের বরাতে তিনি বলেন, উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে পাঁচ শিশু। এ ছাড়া উড়োজাহাজে ক্রু ছিলেন ছয়জন।

এর আগে এক প্রতিবেদনে বিমানটি নিখোঁজের তথ্য জানায় রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইনস পরিচালিত উড়োজাহাজটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের শহর টিন্ডায় পৌঁছানোর পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।