সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ধানমন্ডিতে সিএনজি অটোরিকশার ওপর ভেঙে পড়েছে গাছ, আহত ১

ছবি: সংগৃহীত

 

রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর সড়কে বিশাল আকৃতির একটি গাছ উপড়ে সড়কে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়েছে। এতে একটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত অটোরিকশা, একটি ব্যাটারিচালিত রিকশা ও একটি মোটরসাইকেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাছের চাপায় অটোরিকশার একজন চালক গুরুতর আহত হয়েছেন। ওই চালককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই অটোরিকশার এক নারী যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝোড়ো বাতাসে রাস্তার পাশের একটি গাছ ভেঙে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়েছে। গাছের ভারে বাহন দুটি দুমড়ে-মুচড়ে যায়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন একসঙ্গে সড়ক থেকে গাছ অপসারণ কাজ সম্পন্ন করেছে।

এনএনবাংলা/আরএম