সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন, আইসিইউতে স্থানান্তর

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই মুহূর্তে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রয়েছেন।

দলের পক্ষ থেকে আমিরে জামায়াতের চিকিৎসা তদারকির দায়িত্বে থাকা ডা. খালিদুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার (২ আগস্ট) সকাল ৮টায় অপারেশন শুরু হয়ে দুপুর ১২টার মধ্যে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

এর আগে জামায়াত আমিরের অস্ত্রোপচার সম্পন্ন হয়। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির ও তার টিম অস্ত্রোপচার পরিচালনা করেন। সার্জারি চলে দুপুর ১২টা পর্যন্ত।

দুপুর সাড়ে ১২টার দিকে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

এনএনবাংলা/আরএম