সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কলকাতা বিমানবন্দর টার্মিনালের কাচ ভাঙায় বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

 

ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরের টার্মিনালের কাচ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করেছে এক বাংলাদেশি যুবক।

এই ঘটনায় সিআইএসএফ তাকে গ্রেফতার করেছে। পরে ওই বাংলাদেশি যুবককে এনএসসিবিআই এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে সিঙ্গাপুর থেকে ইন্ডিগোর একটি ফ্লাইটে কলকাতায় আসে পঁচিশ বছর বয়সী বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা। কলকাতা থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল।

কলকাতায় পৌঁছে তিনি বিমানবন্দরটির আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি টার্মিনালের কাঁচের দেওয়াল ভেঙে বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ওই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যরা আশরাফুলকে আটক করেন। তখন তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। এতে তার মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপত্তারক্ষীদের সন্দেহ তৈরি হয়।

নিশ্চিত হওয়া গেছে, আশরাফুল সিঙ্গাপুরে থাকতেন এবং সেখানে কাজ করতেন। তার বিরুদ্ধে পরবর্তী তদন্ত করা হচ্ছে।

এনএনবাংলা/আরএম