সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রামোসকে ছাড়িয়ে নতুন কীর্তি গড়লেন রোনালদো

অনলাইন ডেস্ক :

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারে এখন সুসময় চলছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে যেমন নিয়মিত গোল করছেন, তেমনই করছেন জাতীয় দলেও। শনিবার কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। ৩৭ মিনিটের মাথায় বাঁ পায়ের শটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। একইসঙ্গে তিনি একটি রেকর্ডও গড়েছেন। জাতীয় দলের জার্সি গায়ে ইউরোপীয় দেশগুলির ফুটবলারদের বিচারে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন সিআর সেভেনের। পর্তুগালের হয়ে এটা তার ১৮১তম ম্যাচ। এর মাধ্যমে তিনি টপকে গেলেন ১৮০ ম্যাচ খেলা স্পেনের সার্জিও রামোসকে। কিছুদিন আগেই ইরানের আলি দায়িকে টপকে দেশের হয়ে সব থেকে বেশি গোল করার রেকর্ড গড়েছিলেন রোনালদো। দেশের জার্সিতে সিআর সেভেনের গোলসংখ্যা ১১২টি। শনিবার রাতে একটিই গোল পেয়েছেন রোনালদো। ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরুতে পর্তুগালের হয়ে ব্যবধান বাড়ান জোসে ফন্তে। ম্যাচের শেষ মিনিটে পর্তুগালের তৃতীয় গোল আন্দ্রে সিলভার। ‘গ্রুপ এ’ তে তারা সার্বিয়ার থেকে এক পয়েন্ট পিছিয়ে আছে। আগামী মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে পর্তুগালের প্রতিপক্ষ লুক্সেমবুর্গ।