সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টাঙ্গাইলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

টাঙ্গাইলে  প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। রবিবার সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম কাকলি আক্তার (৩৫)। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

নিহত কাকলির গ্রামের বাড়ি উপজেলার ইছাদিঘী গ্রামের আতিয়াপাড়া। স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ (এক ছেলে ও এক মেয়ে) জেলখানা মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, মেহেদী হাসান ও কাকলির মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। রবিবার সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী ছুরি দিয়ে কাকলির পিঠে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় কাকলিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানান, ঘটনার পর মেহেদী বাসা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া বলেন, “পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।