সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা মামলার প্রধান আসামী বহিষ্কৃত যুবদলের নেতা লোকমান গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি :

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা ভাঙচুর ও ম্যানেজারকে আহত করা মামলার প্রধান আকরামি সেই বহিস্কৃত যুবদল নেতা লোকমান হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (০২ আগস্ট) বিকেলে চাটমোহর উপজেলার ফৈলজানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷

রোববার (৩ আগস্ট) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২ পাবনা।

গ্রেপ্তারকৃত লোকমান ফৈলজানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। এছাড়া একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। গত শুক্রবার (১ আগস্ট) রাতে তাকে দল থেকে বহিষ্কার করে জেলা যুবদল।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার এনামুল হক জানান, গত ৩১ জুলাই দুপুরে পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় ভাংচুর এবং ব্যাংক কর্মকর্তাদের আহত করার ঘটনা ঘটে।

অভিযুক্ত লোকমান হোসেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখা থেকে তিন লক্ষ টাকা ঋণ নেয়। দীর্ঘদিন যাবৎ উক্ত ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে বিজ্ঞ আদালতে ঋণখেলাপী মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ক্ষিপ্ত হয়ে ৩১ জুলাই দুপুরে লোকমান হোসেন তার সহযোগীদের নিয়ে  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় প্রবেশ করে ব্যাংক ভাংচুর করে। ঐ সময় ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তারা তাদের বাধা দিলে লোকমান হোসেন এবং তার সহযোগীরা ব্যাংক ম্যানেজার সহ ব্যাংকের মূখ্য কর্মকর্তা এবং সিনিয়র অফিসারগনণকে মারধর করে আহত করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৫।

পরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল শনিবার বিকেল ছয়টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় প্রধান আসামী লোকমান হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃত লোকমানকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

আবুল কালাম আজাদ

পাবনা প্রতিনিধি।