সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুবাইতে ২ কোটি দিরহামের লটারি জিতলেন বাংলাদেশি দর্জি

 

দুবাইতে ‘বিগ টিকিট’-এর ড্রতে ২ কোটি দিরহামের জ্যাকপট লটারি জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশি সবুজ মিয়া। তিনি পেশায় একজন দর্জি।

এটি ছিল তার প্রথমবারের মতো কেনা টিকিট। লটারি জয়ী ওই বাংলাদেশি সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান, প্রায় ১৮ বছর ধরে দুবাইয়ে বসবাস করেন। খবর খালেজ টাইমসের।

এই মাসে শুধু সবুজই ভাগ্যবান না, আরেক বাংলাদেশি লটারি জিতেছেন। তিনি ২০০৯ সাল থেকে শারজায় বসবাস করেন। তার চেষ্টাও সফল হয়েছে। পারভেজ আনোয়ার হোসেন নামের এই বাংলাদেশির বয়স ৪২ বছর। তিনি একজন ব্যবসায়ী। পারভেজ রেঞ্জ রোভার ব্র্যান্ডের ভেলার মডেলের একটি গাড়ি জিতেছেন।

নতুন কোটিপতি সবুজ মিয়া বলেন, আমি এবারই প্রথম লটারির টিকিট কিনি। তবে বন্ধু-বান্ধবের কাছে এমন লটারির কথা প্রায়ই শুনি। আবুধাবি থেকে টিকেট কিনি। লটারি জেতার খবরে হতবাক হয়েছি। একজন সাধারণ দর্জি আমি। বেতন কম। তাহলে চিন্তা করেন সেই সময় আমার অনুভূতি কেমন ছিল!

এনএনবাংলা/আরএম