সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নাসিরনগরে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসির মানববন্ধন ও বিক্ষোভ

আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাস্তা সংস্কারের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। স্থানীয় উলামা পরিষদ আয়োজিত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আজ শুক্রবার সকাল ১১ টায় স্থানীয় কালিউতা বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকাবাসী চাপরতলা-কালীউতা-বেঙ্গাউতা রাস্তার মধ্যবর্তী স্থানে সড়কের ওপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে । নাসিরনগর উপজেলার  চাপরতলা থেকে কালীউতা- বেঙ্গাউতা গ্রাম পযর্ন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি  চলাচলে অযোগ্য হয়ে পড়েছে । বৃষ্টি হলে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেঁটে যাতায়াত করতে পারছে না জনসাধারণ। এলজিইডির এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলে সমস্যা হচ্ছে এবং  জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উলামা পরিষদের সভাপতি ক্বারী কাজী অহিদুর রহমান,মাওলানা কাজী আনোয়ার হোসাইন,মাওলানা মোহাম্মদ আবদুল হান্নান,ক্বারী মনিরুজ্জামান,মাওলানা হাবীবুল্লাহ ফারুকী,হাফেজ মোহাম্মদ জাকারিয়া সোহেল চৌধুরী,মাওলানা সাদেকুর রহমান ফরিদী,মাওলানা এরশাদুল ইসলাম,মোহাম্মদ শামসু মিয়া,মাওলানা সিরাজুল ইসলাম,মাওলানা আবু তাহের, মাওলানা নাঈম খান,ক্বারী আবুল বাসারসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা রাস্তার বেহাল দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান।

 

আকতার হোসেন ভূইয়া

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।