সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

খাবার অব্যবস্থাপনায় সমালোচনার মুখে বেরোবি হল প্রভোস্টের পদত্যাগ

বেরোবি প্রতিনিধিঃ

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গত ৫ই আগস্ট ফিস্টের খাবারের নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই চাপে পদত্যাগ পত্র দিলেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪ টায় রেজিস্ট্রার দপ্তরে পদত্যাগ পত্রে দেওয়া হয়েছে বলে জানান হলের সহকারী রেজিস্টার মো. আলআমিন।

পদত্যাগ পত্র পেয়েছেন কিনা জানতে চাইলে রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, আমি দেখিনি। অফিসে দিয়েছি কিনা জানা নাই। রবিবার জানতে পারব।

এ ব্যাপারে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি৷

এছাড়া আরো বিভিন্ন দপ্তর থেকেও বেশ কয়েকজন শিক্ষক পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

 

গাজী আজম হোসেন