সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পর্যটনকেন্দ্র-নদীসহ বিভিন্ন স্থানে অভিযান, ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার

সিলেটে পর্যটনকেন্দ্রসহ ধলাই নদীর বিভিন্ন স্থানে সাদা পাথর উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। এদিকে, পাথর লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকারীরা জানায়, শনিবার সদর উপজেলার ধোপাগুল ও মহালদিক গ্রামের অন্তত ২৫টি বাড়ি ও মিল থেকে উদ্ধার করা হয় দুই লাখ ৩০ হাজার ঘনফুট পাথর।

এছাড়াও কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট থেকে উদ্ধার করা হয় আরো ২০ হাজার ঘনফুট সাদা পাথর। অভিযান এড়াতে কোনো কোনো জায়গায় মাটির নিচে লুকিয়ে রাখা হয় এসব পাথর।

গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় চার লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। লুটপাটের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অভিযানকারীরা।