সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কালীগঞ্জের নবাগত এসিল্যান্ড জাকিয়া সরওয়ার লিমা

Oplus_16777216

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাকিয়া সরওয়ার লিমা।গত ৩০ জুলাই কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মিকে প্রত্যাহার করে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (১৭ আগস্ট) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) পিযুষ কুমার চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাকিয়া সরওয়ার লিমাকে গাজীপুরের কালীগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বিসিএস ৩৮ ব্যাচের কর্মকর্তা জাকিয়া সরওয়ার লিমা ২০২১ সালে সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগদান করেন। পরে খুলনা ও বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার এবং ২০২৪ সালের ৯ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৭ আগস্ট তাকে বদলী করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

জাকিয়া সরওয়ার লিমা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

 

কাজী মোহাম্মদ ওমর ফারুক

কালীগঞ্জ, গাজীপুর