সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জয়পুরহাটে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা আটক

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে ভাদসা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু মুসাকে আটক করেছে পুলিশ। বুধবার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত। তিনি স্বামী পরিত্যক্তা এবং বাবার বাড়িতে বসবাস করেন।মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু মুসা ওই নারীর পূর্ব পরিচিত ছিলেন।  তাঁকে মুঠোফোনে বিরক্ত করতেন। ফেসবুক ম্যাসেঞ্জারে আপত্তিকর ম্যাসেজ দিতেন। তিনি মঙ্গলবার বিকেল পাঁচটায় অসুস্থ ফুফু শারমিন আক্তারকে দেখার জন্য জয়পুরহাট শহরে আসেন।  আবু মুসা জয়পুরহাট শহরে আসার কথা জানতে পারেন।  আবু মুসা তাঁকে চা খাওয়ার কথা বলে কৌশলে শহরের মাস্টারপাড়ার ফাহিমা মেম্বারের ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে নিয়ে  মুসা তাঁকে কু প্রস্তাব দেন। এক পর্যায়ে আবু  মুসা  তাঁর  শরীরের স্পর্শকাতর স্থানে হাতে দেন। তিনি মুসাকে ধাক্কা দিয়ে দৌড়ে বাসার বাইরে সড়কে চলে আসেন।তখন মুসাও তাঁর পিছনে-পিছনে দৌড়ে এসে  তাঁর চেপে ধরেন। তখন তিনি চিৎকার দিলে লোকজন সেখানে লোকজন জড়ো হন। তাঁরা মুসাকে আটকে রাখেন। তিনি ৯৯৯ কল করে ঘটনাটি জানান। এরপর পুলিশ এসে আবু মুসাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওই নারী বলেন, আবু মুসা আগে একটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তখন ছেলের জন্ম নিবন্ধন করতে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় হয়।এরপর থেকে মুসা আমাকে উক্ত্যক্ত করছিলেন। আবু মুসা সেখান থেকে বদলি হয়ে ভাদসা ইউনিয়ন পরিষদে আসেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আবু মুসাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

 

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট