সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সবার আগে কাতার বিশ্বকাপের টিকেট পেল জার্মানি

অনলাইন ডেস্ক :

প্রথম দল হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো জার্মানি। নর্থ মেসোডোনিয়াকে ৪-০ গোলে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করলো জার্মানরা।

‘জে’ গ্রুপের খেলায় নর্থ মেসোডোনিয়াকে হারিয়ে ৮ ম্যাচ শেষে ২১ পয়েন্ট হয়ে গেছে হ্যান্সি ফ্লিকের দলের। ফলে প্রথম দল হিসেবে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এক হালি গোলের ব্যবধানে জয়ের ম্যাচে এদিন জার্মানদের হয়ে জোড়া গোল করেন চেলসি স্ট্রাইকার টিমো ভেরনার। একটা করে গোল করেছেন কাই হ্যাফার্জড আর জামাল মুসিয়ালা। আন্তর্জাতিক ফুটবলে ১৮ বছর বয়সী মুসিয়ালার এটি প্রথম গোল।

ইউরোপ থেকে বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ ১০ দল খেলবে ২০২২ বিশ্বকাপে। সাথে আরও ১০টি দল সুযোগ পাবে প্লে-অফ থেকে কোয়ালিফাই করে।