সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাতীয় পার্টির কার্যালয় ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

 

রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল এর প্রতিবাদ জানিয়েছে।

এরই ধারাবাহিকতায় গণঅধিকার পরিষদ শনিবার (৩০ আগস্ট) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল থেকেই রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা গেছে। তবে কার্যালয়ের জাতীয় পার্টি বা অন্য কোনো দলের নেতাকর্মীকে দেখা যায়নি।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল আটটা থেকেই তারা এখানে অবস্থান করছেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা এখানে দায়িত্ব পালন করবেন। দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানার পাশাপাশি রাজারবাগ পুলিশ লাইন থেকে এসেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

এনএনবাংলা/